×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০১৯ সাল থেকে খ্যাতনামী চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠার সঙ্গে প্রেম বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরের। বলি-পাড়ার খবর, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তাঁরা। শ্রদ্ধার তুতো ভাই অভিনেতা প্রিয়াঙ্ক শর্মা এবং মাসি অভিনেত্রী পদ্মিনী কোহ্‌লাপুরের উত্তরে সেই সন্দেহ আরও জোরালো হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সেই দু’জনকে শ্রদ্ধা এবং রোহনের বিয়ে নিয়ে প্রশ্ন করেছে। প্রিয়াঙ্ক বলেছেন, ‘‘এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কি না, বলব, অবশ্যই। বিয়ে তো ভাল ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান।’’ অন্য দিকে পদ্মিনী বিয়ের কথা শুনে খানিক অবাক হলেও বলেছেন, ‘‘বিয়ে হলে অবশ্যই সবাই জানতে পারবে।’’
বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে, রোহন-শ্রদ্ধার সম্পর্ক আগের থেকে অনেক বেশি পোক্ত হয়েছে। তার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা জানান, শক্তি কপূরের কন্যার সঙ্গে তাঁর ছেলের বন্ধুত্ব বহু বছরের। তাঁরা কলেজে একসঙ্গে পড়াশোনা করতেন। রাকেশের কথায়, ‘‘দু’জনেই নিজের নিজের পেশাদার জীবনে যথেষ্ট উন্নতি করেছে। দু’জনেই প্রাপ্ত বয়স্ক। যদি রোহন-শ্রেষ্ঠা স্থির করে যে তারা একসঙ্গে থাকবে, তা হলে বুঝতে হবে, অনেক ভেবেচিন্তেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। রোহন এবং শ্রদ্ধা বিয়ে করলে আমি খুশি মনে সমস্ত দায়িত্ব পালন করব। আপত্তি করার কোনও জায়গাই নেই।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat