×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো আত্মঘাতী বোমা হামলাকারী ছিল মাত্র একজন। এর আগে, এ  হামলার ঘটনায় দু’জন বোমা হামলাকারীর জড়িত থাকার এবং পৃথক দু’টি বিস্ফোরণের কথা বলা হয়েছিল। খবর এএফপি’র।
জেনারেল হাঙ্ক টেলর বলেন, ‘কাবুলে দু’টি বিস্ফোরণ ঘটেছে, এটা আমরা বিশ্বাস করি না। একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে।’
এক্ষেত্রে ধারণা করা হয়েছিল যে বিমানবন্দরের কাছের ব্যারন হোটেলের কাছে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টগন কর্মকর্তাদের ধারণা কাবুলে দু’টি নয়, একটি বিস্ফোরণ ঘটেছে। আর সেটি হামিদ কারজাই বিমানবন্দরের ফটকের বাইরে ঘটে।
বৃহস্পতিবার হামলার পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছিলেন, কাবুলে দু’টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি ঘটেছে বিমানবন্দরের ফটক ‘অ্যাবে গেটের’ সামনে, অন্য হামলাটি হয়েছে এর অদূরেই ব্যারন হোটেলের পাশে। এ ব্যারন হোটেলে মূলত কাবুল ছাড়তে বিদেশি নাগরিকরা জড়ো হন। এরপর বিমানবন্দরে যান।
পেন্টাগন আরো জানিয়েছে, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার এ অভিযান লক্ষ্য করে বৃহস্পতিবারের মতো আরো হামলা চালানো হতে পারে। ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা এ হামলার দায় স্বীকার করেছে।
মার্কিন সামরিক মুখপাত্র জন কির্বি বলেন, ‘আমরা মনে করি সেখানে আরো  সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে।’
১৪ আগস্টের পর থেকে বিমানে করে এক লাখেরও বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে টেলর বলেন, আরো পাঁচ হাজার ৪শ’ মানুষ সরিয়ে নেয়ার অপেক্ষায় বিমানবন্দরে রয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘শেষ পর্যন্ত এসব মানুষকে সরিয়ে নিতে সমর্থ হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat