×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশের নিদিষ্ট অংশ ২ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা জমা দিয়েছে বহুজাতিক কোম্পানী ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে কোম্পানীর লিগ্যাল অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক ক্রিস্টাবেল র‌্যান্ডলফ-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল দেখা করে লভ্যাংশের দুই কোটি ২০ লাখ ৭৫ হাজার ৮৮৭ টাকার একটি চেক তার হাতে তুলে দেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের ১ দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। 
এপর্যন্ত দেশি-বিদেশী বা বহুজাতিক মিলে ২০৯টি কোম্পানী বা প্রতিষ্ঠান এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। আজ পর্যন্ত এই তহবিলে প্রায় ৫৬৯ কোটি টাকা জমা হয়েছে। এই তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়। 
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর চিফ ফিনানসিয়াল অফিসার ইলিয়াস আহমেদ, হেড অব একাউন্টিং আতিয়ার রহমান এবং লিগ্যাল এন্ড কর্পোরেট এ্যাফেয়ার্স ম্যানেজার আকিব আল রাব্বিসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat