×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৩
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সম্প্রতি বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সকল ভুল বোঝাবুঝি ও সংঘাতের অবসান ঘটিয়ে মেয়র এবং  ইউনও’র মধ্যে সমঝোতা হয়েছে ।
গতকাল রোববার রাতে জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তাগণ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমঝোতা হয়। 
 সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভাগীয় কমিশনারের বাসভবনে একে একে প্রবেশ করতে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি। রাত ১২টার পরে গাড়িগুলো আবার বেড়িয়ে আসে। এরইমধ্যে জানাজানি হয় ওই বাসভবনে মেয়রসহ সব কর্মকর্তাদের আপ্যায়িত হওয়ার বিষয়টি। 
একইসঙ্গে ছড়িয়ে পড়ে বিরাজমান দ্বন্দ্ব দূর করে দু’পক্ষের সমঝোতার খবর। রাত ১২টা নাগাদ একটি ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, একই সারিতে হাস্যোজ্বল দাঁড়িয়ে আছেন সিটি  মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। যে দু’জনের মধ্যে বিরোধের কারণেই গত ১৮ আগস্ট থেকে অগ্নিগর্ভ হয়ে ছিল বরিশাল। একইসঙ্গে সারা দেশে আলোচনার কেন্দ্রে ছিল আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনের সংঘাত।
 এক সারিতে দাঁড়িয়ে তোলা ওই ছবিতে আরও রয়েছেন-বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল আহসান বাদল, রেঞ্জ ডিআইজি আকতারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এবং জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat