×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২০
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নগরীর সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।আজ শুক্রবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে জনজীবন সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‌্যাব অবস্থান করছে।
পুলিশ জানায়, সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলার ঘটনায় আনসার বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে ৫ জন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মী আহত হয়। বর্তমানে নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে, জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আরশাদ জানান, বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, এই ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাতভর নগরীর বিভিন্ন স্থানে আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ এবং ইউএনও মুনিবুর রহমানের দায়ের করা দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে এবং আরো ৬০১ জনকে আসামি করা হয়েছে। বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল জানান, বরিশালের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat