×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৯
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার শ্রীবরদী  এপি ওয়ল্ড ভিশনের উদ্যোগে বাৎসরিক শিশু সমাবেশ ও শিশুদের জন্মদিন উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীবরদীর তাতিহাটি আইডিয়াল স্কুল মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে শিশু সমাবেশ ও শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। পরে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের মাঝে মশারী ও জন্মদিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল । প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শিশুদের হাতে মশারী ও সাবান তুলে দেন।  
শ্রীবরদী এপি ওয়াল্ড ভিশনের ম্যানেজার প্রকাশ চাম্বু গংয়ের  সভাপতিত্বে উপজেলা চাইল্ড ফোরামের সভাপতি মনিকা আক্তারের সঞ্চলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার জন পল স্কু, চাইল্ড প্রটেকশন ও স্পনসরশীপ অফিসার শিমুল জেং চাম, সিস্টেম সাপোর্ট অফিসার খ্রীস্টিনা মুক্তা সিকদার। এসময় সুবাধাভোগী নিবন্ধিত ও কমিউনিটি শিশু, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২ হাজার ২৭০ জন নিবন্ধিত শিশুকে ১টি করে মশারী এবং জন্মদিনের উপহার হিসেবে ২ হাজার ৪০০ শিশুর মাঝে ৩টি করে সাবান বিতরণ করা হবে। উপস্থিত অতিথিবর্গ শিশুদেরকে করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেন চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat