×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৭
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তালেবানের কাবুল দখলের পর সেখানকার পরিস্থিতি আতংকজনক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তালেবানের আফগানিস্তান দখলের পর সোমবার প্রথম প্রকাশ্যে এসে বাইডেন স্বীকার করেছেন, তালেবানের এ অগ্রযাত্রা ধারনার চেয়েও বেশি তাড়াতাড়ি হয়ে গেছে।
হোয়াইট হাউসে তিনি বলেন, যে দেশের নেতারা সব ছেড়ে পালিয়ে যায় সে জাতিকে মার্কিন সৈন্যদের রক্ষা করা সম্ভব নয়।  
তিনি আরো বলেন, তাদের নিজস্ব ভবিষ্যত তৈরির সকল সুযোগ আমরা তাদের দিয়েছি। কিন্তু ভবিষ্যতের জন্য 
লড়াই করার ইচ্ছে শক্তি আমরা তাদের সরবরাহ করতে পারি না। 
বাইডেন বলেন, যেখানে আফগান বাহিনী নিজেদের জন্য যুদ্ধ করতে ইচ্ছুক নয়, সেখানে আমেরিকান সৈন্যের এই যুদ্ধ করা এবং এই যুদ্ধে প্রাণ দেয়া উচিত নয়।
এদিকে তালেবানের কাবুল দখলের পর সেখানে আতংক ছড়িয়ে পড়ে। তালেবানের ১১৯৬ থেকে ২০০১ সময়কার কট্টর শাসনের কথা স্মরণ করে কাবুলবাসীর অনেকেই  দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠে। হাজার হাজার আফগান বিমানবন্দরে ভিড় করলে সেখানকার পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্র তার দূতাবাস কর্মী এবং মার্কিন বাহিনীকে সহায়তকারী আফগানদের সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন করতে ইতোমধ্যে ছয় হাজার সৈন্য পাঠিয়েছে।
ফ্রান্স, জার্মানী ও অষ্ট্রেলিয়াসহ অন্যন্যা দেশের সরকার ভাড়া করা বিমানে করে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।
এদিকে বাইডেন তালেবানের প্রতি কড়া হঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তারা যদি মার্কিন সৈন্য কিংবা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যে কোন বিষয়ে হুমকি তৈরি করে তাহলে সামরিকভাবে এর কঠোর জবাব দেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat