×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি ২০১৪  সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের নারকীয় হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন ।
তিনি আজ দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের নিকট এ অনুদানের টাকা হস্তান্তর করেন। প্রতিমন্ত্রী মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি  কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার সংকুলান হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তিনি তার ভবিষ্যৎ চলার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat