×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি  বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল হোতা জিয়াউর রহমান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনের পরিকল্পনার রন্ধ্রে রন্ধ্রে সম্পৃতা রয়েছে জিয়াউর রহমানের। জিয়াউর রহমানই হলো বঙ্গবন্ধু খুনের মাস্টার মাইন্ড মূল হোতা। জিয়াউর রহমানের সমর্থন ছাড়া খন্দকার মোস্তাক আহমেদের পক্ষে পৃথিবীর ইতিহাসের বর্বরোচিত এই হত্যাকান্ড ঘটানো সম্ভব ছিল না।’
তিনি শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতরণ কালে  এ কথা বলেন।  প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। এর আগে সাংবাদিকদের এতো বিপুল অঙ্কের টাকা সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার নজীর নেই। করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকেই আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যাসহ দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে চেক বিতরণ অন্ষ্ঠুানে অন্যান্যের মধ্যে সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন , পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫২ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে ৫ লাখ ২০ হাজার এবং বিশেষ অনুদান হিসাবে এক জন সাংবাদিক পরিবারকে ৩ লাখ ও চিকিৎসার জন্য একজন সাংবাদিককে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat