×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলমান করোনা পরিস্থিতির মধ্যেও গত অর্থবছরে কুমিল্লা কমিশনারেট মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
এই সময়ে কুমিল্লা কমিশনারেটের আওতায় ৬ জেলা থেকে মূসক আদায় হয়েছে ৩ হাজার ২২৫ কোটি ১৭ লাখ টাকা। এর আগের বছর রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৯১০ কোটি ৬০ লাখ টাকা। সেই হিসেবে গত ২০২০-২১ অর্থবছর এই কমিশনারেটের রাজস্ব আয় বেড়েছে ১০ দশমিক ৮১ শতাংশ।
এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘কুমিল্লায় বড় কোন শিল্প কারখানা নেই। পাশাপাশি চলমান করোনা পরিস্থিতি মূসক আদায়ের ক্ষেত্রে এখন বড় বাঁধা। কিন্তু অর্থবছরের শুরু থেকে কর আদায়ের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেয়ায় এর সুফল পাওয়া গেছে। অন্য যেকোন বছরের তুলনায় গতবছর বেশি রাজস্ব পাওয়া গেছে।’
তিনি বলেন, গত অর্থবছর সকল অনাদায়ী বকেয়া রাজস্ব আদায়ের উপর যেমন গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি ভাল কাজের স্বীকৃতিস্বরুপ কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া কর ফাঁকি রোধে ছিল কঠোর তদারকি। এসব মিলিয়ে কুমিল্লা কমিশনারেট এবার রাজস্ব আদায়ে বড় ধরনের সাফল্য অর্জন করতে পেরেছে।
এদিকে, কুমিল্লা কমিশনারেট অনলাইনে মূসক রিটার্ন জমাকরণে অন্য যেকোন কমিশনারেটের তুলনায় এগিয়ে রয়েছে। প্রায় ৯৬ শতাংশ করদাতা গত অর্থবছরে অনলাইনে মূসক রিটার্ন দাখিল করেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat