×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ক্রিকেটের  সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। 
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই মাসে পুরুষ ও নারী ইভেন্টে সেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে আইসিসি। নারী ইভেন্টে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। 
চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করে আইসিসি। বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সাকিব এই পুরস্কার জিতলেন। এর আগে গত মে মনোনয়ন পাবার পর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সাকিবের সাথে জুলাই মাসে ‘প্লেয়ার অব দ্য মান্থ’এর জন্য মনোনয়নের পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। 
গেল মাসে জিম্বাবুয়ে  সফরে এক টেস্ট, তিনটি করে  ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে টাইগাররা। সফরে টেস্টে ব্যাট হাতে ৩ রান, ওয়ানডেতে ১৪৫ রান ও টি-টুয়েন্টিতে ৩৭ রান করেন। ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন সাকিব। টেস্টে ৫ , ওয়ানডেতে ৮ ও টি-টুয়েন্টিতে ৩ উইকেট নেন। 
আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত সাকিব। তিনি বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই দারুণ ব্যাপার। এই মাসে অনেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এ কারণেই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি তৃপ্তি  পাই, যখন দলের জয়ে অবদান রাখতে পারি এবং গত কয়েক সপ্তাহে আমি দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।’
নারী ক্রিকেটে জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়া টেলর, চার ওয়ানডেতে ৭৯ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে চারটি উইকেট শিকার ছিলো ক্যারিবীয় এই নারী ক্রিকেটারের। টেইলরের সাথে মনোনয়ন পেয়েছিলেন স্বদেশি হ্যালি ম্যাথুজ ও পাকিস্তানের ফাতিমা সানা।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় প্রত্যক মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ১০ শতাংশ ভোটের উপর বিবেচনা করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat