×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তৃতীয় লিঙ্গের শিশুদের জন্মের পর দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের সাথে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। 
উপাচার্য  আরও বলেন, তৃতীয় লিঙ্গের শিশুদের জন্য বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে শিগগিরই একটি বিশেষ ক্লিনিক চালু করা হবে। যাতে তৃতীয় লিঙ্গের জন্মগ্রহণকারী শিশুদের সঠিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায়। 
সভায় শিশু সার্জারি বিভাগের সার্বিক উন্নয়নসহ চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে ১১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৯৭২ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লাখ ১১ হাজার ৩৪১ জন রোগী সেবা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat