×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চলমান করোনা অতিমারিতে সরকার শিল্পী-সংস্কৃতিকর্মীদের পাশে রয়েছে।
প্রতিমন্ত্রী আজ করোনায় কর্মহীন ঢাকা মহানগর উত্তর জনপদের শতাধিক সংস্কৃতিকর্মীদের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে  সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। 
তিনি এসময় মন্ত্রণালয়ের পক্ষ হতে করোনায় কর্মহীন ঢাকার উত্তরা জনপদের ২০০ জন সংস্কৃতিকর্মীর জন্য ২,৫০০ টাকা হারে পাঁচ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, উল্লেখিত সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত ৩১ বার ভালোবাসার উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 
অনুষ্ঠানে বলা হয়েছে, গত বছর মন্ত্রণালয় থেকে করোনা অতিমাররির কারণে সারাদেশের কর্মহীন ১২ হাজারের বেশি সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৬ হাজার শিল্পী ও সংস্কৃতিকর্মীকে সহায়তা দেয়া হয়েছে। শীঘ্রই আরো দুই হাজর ৩০০ জনকে মন্ত্রণালয় হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat