×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুদানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী খার্তুমের বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। রোববার এএফপি’র সংবাদদাতা একথা জানান। খবর এএফপি’র।
সুদানে সাধারনত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রবল বৃষ্টি হয় এবং দেশটি প্রতি বছর ব্যাপক বন্যা মোকাবেলা করে। আর এ বন্যায় সম্পদ, অবকাঠামো ও ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।
সুদানের সরকারি বার্তা সংস্থা সুনা (এসইউএনএ) পরিবেশিত খবরে বলা হয়, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আতবারা নগরীতে প্রবল বর্ষণের কারণে বহু ঘরবাড়ি ‘ধসে’ পড়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, সুদানের ১৮ টি রাজ্যের মধ্যে আটটিতে প্রায় ১২ হাজার মানুষ বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ জানায়, ‘দেশটিতে বন্যাজনিত কারণে আটশ’র বেশি ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত এবং চার হাজার চারশ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উল্লেখ্য, গত বছর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে বাধ্য হয়ে সুদান দেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ওই বন্যায় কমপক্ষে  সাড়ে ছয় লাখ মানুষ এবং এক লাখ ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat