×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৮
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার জয়পুরহাটে উদযাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী।   
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী  উদযাপন উপলক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম ফজিলাতুন্নেছা। তাঁর  কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেচানা করেন  পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, এ্যাড: মোমিন আহাম্মেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাবিনা সুলতানা প্রমূখ। আলোচনা শেষে জয়পুরহাট সদরের ৭ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উল্লেখ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে  জেলার পাঁচ উপজেলা মিলে মোট ৩৫ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি ঘাতকদের হাতে  নির্মম ভাবে নিহত হন। এ ছাড়াও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবর্ষিকী  উদযাপন উপলক্ষে রোববার সকাল ৯ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্প্যস্তবক  অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা। জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat