×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৫
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি  বলেছেন, শেখ কামাল ছিলেন নিখাদ দেশপ্রেমিক। তিনি বেঁচে থাকলে সমাজ ও দেশকে অনেক কিছুই দিতে পারতেন। কিন্তু ১৯৭৫ সালের  ১৫ আগস্ট-এর কালো রাতে ঘাতকের নির্মম বুলেট তাঁর সব প্রয়াস স্তদ্ধ করে দেয়।
আজ সকালে সরিষাবাড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ শেখ কামাল এর  জন্মবার্ষিকী পালন কর্মসূচিতে  পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি নিয়োজিত ছিলেন। এ দেশের ক্রীড়াঙ্গনেও শেখ কামাল আধুনিকতার সূচনা করে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে শেখ কামাল অনন্তকাল বেঁচে থাকবেন ।  
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পৌর ভবনে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক  টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষীদের মধ্যে বীজ বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। 
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat