×
ব্রেকিং নিউজ :
প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’
  • প্রকাশিত : ২০২১-০৭-৩০
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের ২৫৫ কুমিল্ল-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আজ শুক্রবার  বিকেল ৩টা ৩০ মিনিটে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সরকারী প্রতিশ্রুতি কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪বছর।
১৯৭৩, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে সর্বমোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি-এর মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat