×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সুভেতলানা টিখানভোস্কায়ার সাথে বৈঠক করেছেন।  
বাইডেন টুইট করে বলেছেন,  আজ সকালে হোয়াইট হাউসে টিখানভোস্কায়ার সাথে বৈঠক করে আমি গর্বিত।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং সার্বজনীন মানবাধিকারের সন্ধানে থাকা বেলারুশের জনগণের পাশে রয়েছে। 
উল্লেখ্য, প্রায় তিন দশক ধরে কঠোরভাবে বেলারুশ শাসন করা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসার দাবি করলে ২০২০ সালের আগস্টে দেশটিতে সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। 
টিখানভোস্কায়া তখনও সাধারণ একজন গুহবধূ। কিন্তু আটক থাকা স্বামীর পরিবর্তে তিনি নির্বাচনে অংশ নেন। তিনি সহজেই জয়ী হতে পারলেও নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠে। লুকাশেংকো নিজেকে বিজয়ী ঘোষণা করেন।  
টিখানভোস্কায়া নির্বাসনে যেতে বাধ্য হন। বর্তমানে তিনি লিথুনিয়ায় বসাবস করছেন। 
বাইডেনের সাথে সাক্ষাতকে তিনি তার দেশের জনগণের জন্য অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন।
বৈঠকের পর এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশটি আমাদের সাথে আছে এই বৈঠক তারই বার্তা দিচ্ছে।  
তিনি আরো বলেন, সহিংসতা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংলাপ শুরুর বিষয়ে বেলারুশ সরকারকে চাপে রাখতে আমরা বিভিন্ন উপায় নিয়ে কথা বলেছি। 
টিখানভোস্কায়া বলেন, বিশ্ব আমাদের সাথে রয়েছে। বেলারুশ একটি সফলতার গল্প হবে।
এদিকে বেলারুশ সরকার বিরোধীদের ওপর দমন পীড়ন অব্যাহত রেখেছে। 
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে বেলারুশের বিভিন্ন কোম্পানী ও কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat