×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৮
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সকল কলেজে এসএসসি বা সমমানের ও এইচএসসি বা সমমানের ফলাফলের উপর ভিত্তি করে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে আজ থেকে। 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার কোন ভর্তি পরীক্ষা হবে না। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আজ বুধবার বিকাল ৪ টা থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ১৪ আগষ্ট  রাত ১২ টা পর্যন্ত। 
এ সংক্রান্ত বিস্তারিত www.nuac.bd.admissions জানা যাবে। ভর্তি কার্যক্রমে প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। 
ভর্তিচ্ছু  শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে দেয়া আবেদনপত্র পূরণ করে আগামী ১৬ আগষ্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এ শিক্ষা বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) Gi Prospectus (Honours) /Important Noticeঅপশন থেকে জানা যাবে। উল্লেখ্য, ২৪ জুলাই শনিবার বিশ্ববিদ্যালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে  বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে একটি ভর্তি নির্দেশিকাও  দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে কভিড-১৯ সর্ম্পকিত স্বাস্থবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat