×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল ও ৭ টি দেশের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতের নাম জাহাঙ্গীর গাজী। আজ সোমবার সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাওয়ার প্রাক্কালে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ইমিগ্রেশন শেষে বিমানে উঠার আগ মুহুর্তে তাকে আটক করা হয়। তার সংগে মূদ্রা থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি প্রথমে অস্বীকার করেন । পরবর্তীতে তল্লাশী করা হলে তার ব্যাগের ভিতরে শার্টের মধ্যে লুকানো অবস্থায় ৮ টি দেশের মূদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল ছিলো। এছাড়া ইউএস ডলার, ইউরো, মালয়েশিয়া, ওমান, কুয়েত, থাইল্যান্ড, দুবাইয়ের মুদ্রা ছিলো। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা । জিয়াউল হক পলাশ জানান, এই যাত্রী আগে কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া তিনি গত দুই বছরে ১৩৫ বার বিভিন্ন সময় বিদেশে আসা যাওয়া করেন। তিনি মূলত ব্যাগেজ সুবিধায় বিভিন্ন মুল্যবান জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে আনা নেওয়ার কাজ করতেন।এপিবিএন পুলিশের এ কর্মকর্তা জানান, এর আগে ২০ জুলাই প্রায় ১৪ কেজি তরল সোনা আটক করে আর্মড পুলিশ। এই সোনা তুরস্ক থেকে আনা হয়। মূদ্রা পাচারকারীও সোনা চোরাচালানের কাজে এই টাকা ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।এই যাত্রীকে কাস্টম আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মূদ্রাসহ তাকে কাস্টমসের হাতে হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat