×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১০টি কন্টেনারে ২০০ এমটি লিকুইড মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলের অক্সিজেন এক্সপ্রেস আজ সকালে ভারতের ঝাড়খন্ড রাজ্যের টাটানগর রেল জংশন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।   
ঢাকায় ভারতীয় হাই কমিশন প্রচারিত ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এই চালানটি বর্তমান কোভিড ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।  
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্র্রেন পরিষেবা চালু হওয়ার পর এই প্রথম অক্সিজেন এক্সপ্রেস প্রতিবেশী দেশে পাঠানো হয়েছে বলে জানানো হয়।   
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চালান বাংলাদেশে লিকুইড মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এতে আরও বলা হয়, ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে এটি অব্যাহত রাখবে। 
এতে আরও বলা হয়েছে, ভারত তার নিকটতম প্রতিবেশী অংশীদারদের সঙ্গে তার নিজস্ব মহামারী পরিস্থিতি উন্নতির সঙ্গে মিল রেখে চিকিৎসা সরবরাহ আরও ভাগাভাগি করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ভারতের মধ্যে এই জাতীয় ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস পরিচালিত হয়েছে।  
এর আগে গত ২১ জুলাই ভারত জরুরি ভিত্তিতে সড়কপথে প্রায় ১৮০ মেট্রিক টন তরলীকৃত  মেডিকেল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার বাংলাদেশে পাঠায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat