×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় আজ জাপানের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইএসআইএ)-এ বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত নাওকি ইতো’র কাছ থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন। টিকাগুলো নিয়ে ক্যাথেই প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ৩টার দিকে বাংলাদেশে অবতরণ করে।
ভ্যাকসিনগুলো গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী এই টিকাগুলোর জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টোকিও কয়েক দফায় অ্যাস্ট্রাজেনেকার তিন মিলিয়নের বেশি টিকা পাঠাবে। 
তিনি আরো বলেন, ‘আগামী শুক্রবার এই ভ্যাকসিননের প্রায় ৫ লাখ ডোজ টিকা নিয়ে দ্বিতীয় চালানটি পৌঁছুবে।’
ড. মোমেন বলেন, অক্সফোর্ড প্রস্তুতকৃত এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের জন্য বাংলাদেশের প্রায় ১.৫ মিলিয়ন মানুষ অপেক্ষায় রয়েছে। এ জন্যই ভ্যাকসিনের এই চালানটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যেই কোভ্যাক্সের আওতায় বিভিন্ন সূত্র থেকে কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের ক্ষেত্রে একটি ভাল অবস্থান তৈরি করে নিয়েছে। পাশাপাশি, দেশবাসীর জন্য টিকা সরবরাহ নিশ্চিত করতে আমরা বাণিজ্যিকভাবেও ভ্যাকসিন ক্রয় করছি।  
কোভ্যাক্স- সবার জন্য সমানভাবে কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিতের লক্ষ্যে গ্যাভি, দি ভ্যাকসিন অ্যালাইয়েন্স পরিচালিত একটি বৈশ্বিক মৈত্রীজোট।
বাংলাদেশ সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এসআইআই)’র কাছ থেকে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ১.২ কোটি ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat