×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২১-০৭-২২
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনায় থেমে গেলো ভাষা সৈনিক সমেলা রহমানের (৮৩) জীবন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাাহি...রাজিউন)। 
ভাষা সংগ্রামী সমেলা রহমান ১৯৫২ সালে ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে সময়ে পর্দার শৃঙ্খল ভেঙ্গে নীলফামারীর ভাষা আন্দোলনে প্রেক্ষাপটে অনন্য অবদান রাখেন তিনি। 
মৃত্যুকালে তিনি চার মেয়ে তিন ছেলে রেখে গেছেন। আজ  বাদ আছর শহরের কেন্দ্রীয় কবরস্থানে তার নামাজে জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন হয়।
মরহুমার ছোট ছেলে সুমন রহমান জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তার মা। ৭ জুলাই অসুস্থতা বোধ করলে র‌্যাপিট এন্টিজেন টেস্টে করোনা ধরা পরে। বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। ১৩ জুলাই অবস্থার অবনতি হলে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
তিনি জেলা শহরের শাহীপাড়ার বাসিন্দা, ভাষা সৈনিক প্রয়াত সঙ্গীত শিল্পী ওয়ালিউর রহমানের সহধর্মিনী ও নাট্য অভিনেত্রী সাহানা সুমীর মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat