×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • প্রকাশিত : ২০২১-০৭-১৬
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত মঙ্গলবার লন্ডন থেকে ভারতে ফিরেছেন সোনম কাপূর। মেয়েকে বাড়ি আনতে বিমানবন্দরে পৌঁছেছিলেন অনিল কাপূর। এক বছর পর বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোনম। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সকলের সামনে। সেই দৃশ্য লেন্সবন্দি করে বলিউডের এক পাপারাৎজি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন।
সেই ভিডিয়ো দেখেই সোনম অন্তঃসত্ত্বা বলে অনুমান করছে নেটাগরিকদের একাংশ। মূলত অভিনেত্রীর পোশাক দেখেই সন্দেহের উদ্রেক হয় তাঁদের। সোনম ঢলঢলে একটি জামা পরেছিলেন। তার উপর গাঢ় নীল রঙের ব্লেজার। অনেকেই মনে করেছেন, এই পোশাকের মাধ্যমে নিজের বেবি বাম্প লোকানোর চেষ্টা করছেন সোনম। একজন লিখেছেন, ‘সোনমকে দেখে গর্ভবতী মনে হচ্ছে’। আর এক জনের প্রশ্ন, ‘সোনম কী গর্ভবতী?’এই প্রশ্নের উত্তর যদিও এখনও অজানা। সম্প্রতি ‘ব্লাইন্ড’ ছবির জন্য শ্যুট করেছেন সোনম। আপাতত বাড়ি ফিরে কাছের মানুষের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat