×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • প্রকাশিত : ২০২১-০৭-১৫
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোরে হিজড়া জনগোষ্ঠীর ১২০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ। আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। 
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল-ওয়াদুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মত টিকা দানের ব্যবস্থা, হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বাড়ানোসহ জেলা পর্যায়ে পর্যাপ্ত খাবার ও অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। সরকার বিভিন্ন পেশাজীবীদের মাঝে অনুদানও প্রদান করছে। যে কোন জনগোষ্ঠীর খাদ্য ও চিকিৎসা সেবার প্রয়োজন হলে সরকারের প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি এবং প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বক্তারা।  
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল-ওয়াদুদ জানান, প্রদত্ত ত্রাণের প্যাকেটে আছে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, লবন ও পেঁয়াজ এবং এক লিটার সয়াবিন তেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat