×
ব্রেকিং নিউজ :
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান
  • প্রকাশিত : ২০২১-০৭-১৪
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকায় করোনা ভাইরাসের সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে।বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাবের পর আফ্রিকার ৫৪ টি দেশে এ পর্যন্ত ৬০ লাখ ৯ হাজার ৮৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 
প্রতিদিন ৪১ হাজার ৪শ’ লোক নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সংখ্যা এখন ১৩ শতাংশ বেশি। মে মাসের মাঝামাঝি থেকে আফ্রিকায় সংক্রমণ উর্ধ্বমুখী। 
লিবিয়ায় সবচেয়ে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে একদিনে নতুন করে এক হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে যা আগের চেয়ে ২৬০ শতাংশ বেশি।
এরপরের অবস্থানে রয়েছে মোজাম্বিক। দেশটিতে নতুন করে গড়ে এক হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বৃদ্ধির হার ৭৭ শতাংশ। 
মরক্কোয় নতুন আক্রান্ত হচ্ছে এক হাজার ১৯০ জন এবং আক্রান্ত বেড়েছে ৭০ শতাংশ। 
এদিকে দৈনিক নতুন শনাক্ত সবচেয়ে বেশি হয়েছে দক্ষিণ আফ্রিকায়, যা ৪৫ শতাংশ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লাখ ১৯ হাজার ৩১৬ । তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণ হার কমতির দিকে। দিনে গড়ে ১৮ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat