×
ব্রেকিং নিউজ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা
  • প্রকাশিত : ২০২১-০৭-০১
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন-মেক্সিকো সীমান্ত সফর করেছেন। এ সময়ে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীর দেশে প্রবেশের জন্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শিথিল নীতির সমালোচনা করেন।
হোয়াইট হাউস ছাড়ার পর কার্যত এটি ট্রাম্পের প্রথম অনুসন্ধানী সফর। সফরকালে তিনি তার মোটামুটি কঠোর কিন্তু সুষ্ঠু অভিবাসন নীতি শিথিল করায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেন।
টেক্সাস সীমান্তের ছোট্ট শহর ওয়েসলাকোর জননিরাপত্তা দপ্তরের কর্মকর্তার কাছ থেকে ব্রিফ নিয়ে ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত এখন উন্মুক্ত এবং সত্যিকার অর্থে ইতিহাসের যে কোন সময়ের চেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে।
টেক্সাসের ফার সীমান্তে তিনি বলেন, লাখ লাখ অবৈধ লোক দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে।
এ সময়ে টেক্সাসের রিপাবলিকান গভর্ণর গ্রেগ অ্যাবট ট্রাম্পকে সঙ্গ দেন।
উল্লেখ্য, গ্রেগ মেক্সিকো সীমান্তে ট্রাম্পের অসমাপ্ত দেয়াল নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করেন।
ট্রাম্প নিজেই তার দেয়াল নির্মাণের প্রশংসা করে বলেন, আমরা বড়ো ধরনের কাজ করেছি।
বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি আমাদের দেশ ধ্বংস করছেন। আর এর সব কিছুর শুরু একটি  কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে।
তিনি বলেন, যদি তোমাদের ভালো নির্বাচন না হয়, তোমাদের যদি শক্তিশালী সীমান্ত না থাকে তবে তোমাদের দেশও থাকবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat