×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে একই মাদ্রাসার শিক্ষকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ অভিভাবকরা। আটক মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা বেলাল হোসেন। সে বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের সামছুল হকের পুত্র।

শুক্রবার দুপুরে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক এই মাদ্রাসার মোক্তব বিভাগের শিক্ষক।

জানা যায়,একই মাদ্রাসার নাজেরা ( তৃতীয় শ্রেণী) আবাসিক বিভাগের এক শিশু শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতো তারই শিক্ষক মাওলানা বেলাল হোসেন। ওই শিক্ষার্থী শুক্রবার সকালে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারকে সব খুলে বলে। দুপুরে ওই শিক্ষার্থীর পরিবার লোকজন নিয়ে মাদ্রাসায় এসে লম্পট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রেখেছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান,শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে গণপিটুনি খাওয়া মাদ্রাসা শিক্ষককে ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিক্ষার্থীর পরিবার মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat