×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল কেন্দ্রীয় কারাগার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য কারাবন্দীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
কারাগারের সংশ্লিষ্ট সুত্র জানায়, করোনা’র (কোভিড-১৯) ভয়াবহতা শুরুর পরপরই কারা হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থা করা হয়। যার ফলে এখনো পর্যন্ত কারাগারে কোন করোনা সংক্রমণের মত ঘটনা ঘটেনি। করোনা উপসর্গ দেখা দেয়ার পর বেশ কয়েকজন কারাবন্দির পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। কঠোর নজরদারির কারণে কারাগার এখনো পর্যন্ত করোনামুক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সম্প্রতি কারা হাসপাতালে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদানে ১৫ থেকে ২০ জন কয়েদীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরবর্তীতে এই কয়েদী প্রশিক্ষণের পরিমাণ বাড়ানো হবে।
জেলার মুহাম্মদ শাহ আলম বাসসকে জানান, মাঝে-মাঝে কারা হাসপাতালে রোগির চাপ বেড়ে যায়। তখন মাত্র ২ জন ডাক্তার ও ১ জন সহকারী দিয়ে কারা হাসপাতাল পরিচালনা করা সম্ভব নয়। যে কারনে কারাগার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে কয়েদীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত রোগী ছাড়া সুস্থ কোন কারাবন্দী কারা হাসপাতালে থাকার সুযোগ নেই। হাসপাতালে থাকতে হলে তাকে অবশ্যই কারাবিধি মেনে রোগীর থাকার সুযোগ রয়েছে।
ব্যাথানাশক ও ঘুমের ওষুধ দেয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কারাগারের জেলার ও ডাক্তারের সহযোগিতা রয়েছে। এখন কারা হাসপাতালে প্রকৃত রোগীরা চিকিৎসা সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat