×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠ মাহারার সর্বাধিক সুরক্ষিত কারাগার ভাঙ্গার প্রচেষ্টার ঘটনায় সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। ওই ঘটনায় অপর ৪৫ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
পুলিশের মুখপাত্র ডিআইজি অজিথ রোহানা সিনহুয়াকে জানিয়েছেন, যারা মারা গেছে তারা সকলেই ছিল বন্দি, কারাগারের রক্ষীরা ওই ঘটনায় আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হয়ে পড়ে।
রোহানা বলেন, রোববার দুপুরে কারাগার প্রাঙ্গণে বন্দিদের একটি বড় দল তাদের কক্ষ ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। ওই বন্দিরা কারাগারের ফটকের দিকে দৌড়ে গেলে কারাগার রক্ষিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তাৎক্ষণিক গুলি চালায়। এ সময় একজন বন্দি নিহত ও বেশ কজন গুরুতর আহত হয়। পুলিশ মুখপাত্র জানান, কারাগারে বন্দিরা কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করে।
কারাগারের কর্মকর্তারা বলেন, মহারা জেলের অন্তত ১৮০ জন বন্দি ভাইরাস সংক্রামিত হওয়ায় তাদেরকে বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রাখা হয়। মহারা জেলখানায় কমপক্ষে আড়াই হাজার বন্দি রয়েছে।
রোহানা বলেন, কারাগার প্রাঙ্গণে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ পুলিশ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat