×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৮
  • ৯১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল জমিয়ে দিয়েছেন মিঞাঁ-বিবি! এক জন হায় হায় করছেন ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ বলে। অন্য জন ফ্রাইং প্যান হাতে গজরাচ্ছেন, ‘আজ তোহর হাম টাঙ্গি তোড় কর রখতে হ্যায়... নিকাল!’

নুসরাত জাহান ও নিখিল জৈনের জোড়া টিকটক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া এ ফোঁড়-ও ফোঁড় করে দিয়েছে। এত দিন একাই একের পর এক টিকটক করে শিরোনামে ছিলেন সাংসদ-তারকা। এ বার দলে টেনেছেন স্বামীকেও।রকমসকম দেখে হতভম্ব নেটাগরিকেরা। ভাইরাল নুসরত-নিখিল।দোরগোড়ায় ’২১-এর নির্বাচন। একের পর এক ছবির শ্যুটও শেষ করছেন। সব মিলিয়ে বেজায় ব্যস্ত নুসরত জাহান। এতটাই ব্যস্ত যে নিখিল জৈনকে সময় দিয়ে উঠতে পারছেন না?

মিস করছেন হাবিকে!সাংসদ-অভিনেত্রীর টিকটক ভিডিয়োয় সেই কথাই যে স্পষ্ট। নেহা কক্করের সাম্প্রতিক রিমিক্স ‘আ ফিউচারিস্টিক লাভ স্টোরি’-কে ব্যাকগ্রাউন্ডে রেখে নাচে-লাস্যে নজরকাড়া নুসরত। খোলা চুল। কালো শোল্ডার কাট ক্রপ টপ। কালো বডি হাগস জিনস। শরীরী রেখা স্পষ্ট হতেই তপ্ত সোশ্যাল পাড়া।

অন্য দিকে, স্ত্রীর এত ব্যস্ততায় যেন প্রচণ্ড ক্ষুব্ধ নিখিল! নীল টি-শার্ট, সাদা শর্টস পরে বাধ্য হয়েই হেঁশেলে তিনি। কত দিন এ সব সহ্য হয়? তাই ফ্রাইং প্যান হাতে বন্ধ দরজার বাইরে তর্জন-গর্জন, ‘বিবি হো, বিবি কি তরহা রহো। বাহার নিকাল। আজ তোহর হাম টাঙ্গি তোড় কর রখতে হ্যায়... নিকাল বাহার!’

দরজা খুলতেই নিখিলের ‘বোলতি বন্ধ’! ভিজে বেড়ালের মতো জোড় হাতে নুসরতকে বলছেন, ‘তুম যো আয়ে জিন্দেগি মে বাত বন গয়ি...!’বিয়ের পর থেকে এ ভাবেই সব সময় এক সঙ্গে তাঁরা। মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে, হিন্দু নারীর সাজ গায়ে তোলার জন্য কম ট্রোলড হতে হয়নি নুসরতকে। হিন্দুদের উৎসবে সামিল হওয়ার জন্যও তাঁকে বিঁধেছেন ধর্মগুরুদের একাংশ। নিখিল তখনও এ ভাবেই নুসরতের পাশে। এক জোটে তারকা দম্পতি উড়িয়ে দিয়েছেন যাবতীয় বিতর্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat