×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-১৯
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারা কোথায়? এ যে অনন্যা পান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কার্তিক!
বিনোদন ডেস্ক:-কথা দিয়ে পালানোর উপায় নেই বলিউডে। কারণ, যেখানেই যাবেন পাপারাৎজিদের ক্যামেরা সেখানেই হাজির। ঠিক যেমনটা হল ‘সোনু কে টিটু কি সুইটি’র নায়কের সঙ্গে। মুম্বইয়ের এক রেস্তরাঁয় ঢোকার মুখেই পাপারাৎজিরা ধরে ফেললেন কার্তিক আরিয়ানকে। আর গাড়িতে কার্তিকের সঙ্গে কে ছিলেন? অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। হাসি মুখে একে অপরের সঙ্গে গল্পে মগ্ন।কথা তো ছিল সারার সঙ্গে ডেট করতে যাবেন! কিন্তু এ যে অনন্যা পান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কার্তিক আরিয়ান। কর্ণ জোহরের টক শো’তে, বাবা সইফ আলির সামনেই কফিতে চুমুক দিতে দিতে সারা আলি খান বলেছিলেন, ডেট করলে কার্তিক আরিয়ানের সঙ্গেই করবেন। আর সে কথা শোনা মাত্রই কার্তিক আরিয়ানের তো আহ্লাদে আটখানা হওয়ার দশা। তিনিও যে সারা আলি খানের সঙ্গে ডেট করতে ইচ্ছুক, হাবেভাবে সে কথা বুঝিয়ে দিয়েছিলেন ‘সোনু কে টিটু কি সুইটি’র অভিনেতা। ‘কেদারনাথ’ ছবির প্রাইভেট স্ক্রিনিংয়েও দেখা গিয়েছিল অভিনেতাকে। কিন্তু এর মাঝে অনন্যা পান্ডে কোথা থেকে চলে এলেন, সে প্রশ্নই ঘোরাফেরা করছে কার্তিক ফ্যানদের মনে।তবে বিষয়টিকে সে ভাবে গুরুত্ব দিতে নারাজ কার্তিক আরিয়ান। বললেন, ‘‘ইন্ডাস্ট্রি অভিনেতা-অভিনেত্রীরা একসঙ্গে লাঞ্চ বা ডিনার করলেই সকলে এই গুজব রটায়। এটা শুধুই একটা ডিনার ছিল।’’‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিটির পর জনপ্রিয়তার শিখরে কার্তিক আরিয়ান। চতুর্দিকে চর্চা শুধু এই অভিনেতাকে নিয়েই। অন্য দিকে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডেও বলিউডে ডেবিউ করতে চলেছেন। খুব শীঘ্রই কর্ণ জোহর প্রযোজিত ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-তে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat