×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-২৫
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থের মুকুট জিতলেন অপ্সরা
বিনোদন ডেস্ক:-সেন্ট জোন্স ডায়োশেসন স্কুল। সাউথ সিটি কলেজ। তার পর ওড়িশিতে মাস্টার্স। এই পথেই এগোচ্ছিল অপ্সরা গুহঠাকুরতার জীবন। বিয়ে, সংসার, সাড়ে পাঁচ বছরের ছেলে এবং গার্ডেন হাই স্কুলে পড়াশোনার মাঝেই অন্য স্বপ্ন দেখতেন। আপাতত সেই স্বপ্নের সিঁড়়ির প্রথম ধাপে দাঁড়িয়ে রয়েছেন তিনি। গত দু’বছর ধরে শুরু হয়েছে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স কনটেস্ট। আর সেখানেই চলতি বছরে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ (গোল্ড ক্যাটেগরি)-র মুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। আগামী বছর ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাওয়ার সুযোগও পাবেন অপ্সরা। দীর্ঘ দিন ওড়িশি এবং ভারতনাট্যম শিখেছেন অপ্সরা। নিজস্ব অ্যাকাডেমিও রয়েছে তাঁর। ছোট থেকেই অভিনয়, মডেলিং-সহ গ্ল্যামার ইন্ডাস্ট্রি সম্পর্কে তাঁর আগ্রহ ছিল। কিন্তু পড়াশোনা, বিয়ে, সংসারের মাঝে সুযোগ হয়নি। এই প্রতিযোগিতার খবর অনলাইনে দেখে আবেদন করেন। কলকাতায় অডিশন পর্ব পেরিয়ে পুণেতে গত ২৬ অক্টোবর আয়োজিত ফাইনালে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থের মুকুট ছিনিয়ে নেন তিনি এ ছাড়াও তিনটি সাবটাইটেল জিতেছেন অপ্সরা। মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ফ্যাশন আইকন, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আইকনিক আইসের শিরোপাও তাঁর দখলে। অপ্সরা শেয়ার করলেন, ‘এই সাফল্য আমার পরিবারের সকলেই খুব খুশি। তবে আলাদা করে আমার হাজব্যান্ড সৌম্যজিত্ ঘোষালের কথা বলব। আমাকে সব সময় সাহস জুগিয়েছে।’ স্বপ্নের পরবর্তী সিঁড়িতে ধাপে ধাপে এগিয়ে যাওয়াল লক্ষ্যে অবিচল এই বঙ্গতনয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat