×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শীতে ত্বকের যত্নে নারকেল তেল
লাইফস্টাইল ডেক্স:- শীতে মানেই ত্বকে রুক্ষতার আবির্ভাব। ঠিকমত যত্ন না হলে বিপদের শেষ নেই।  তাই বাধ্য হয়ে সেদিকে খেয়াল রাখতেই হয়। আর ত্বকের সৌন্দর্য নির্ভর করে সুস্থতায়। মাথার চুল কিংবা পায়ের যত্নে রয়েছে নারকেল তেলের ব্যবহার। ত্বকের জন্যেও বেশ উপকারী। শীত এলেই শুরু হয় ঠোঁট ফাটা। ঠোঁটের কোমলতা নষ্ট হয়। ঠোঁটের যত্নে লিপ জেলের বিকল্প হিসেবে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। সকালে হালকা গরম পানি দিয়ে ঘষে মৃত কোষ তুলে ফেলতে পারো। সৌন্দর্যের পাশাপাশি ঠোঁটের চামড়া মসৃণ হয়ে উঠবে। ঠোঁটের যত্ন নিতেই নারকেল তেল দরকার শুধু তা নয়। শীতের ঠাণ্ডা আর্দ্রতা ত্বকে টানটান ভাব আনে। এই অবস্থায় নারকেল তেল ব্যবহার করে ত্বকে সতেজ ভাব জাগিয়ে তোলা যায়। এদিকে নারকেল তেলে চামড়ায় উজ্জ্বলতা বাড়ে। তবে নারকেল তেলের পাশাপাশি জলপাইয়ের তেল মিশিয়ে নিয়েও ব্যবহার করা যেতে পারে। চোখের নিচের নরম ত্বকে সহজেই কালচে দাগ পড়ে। রাত জাগার কারণে, সাধারণত এই দাগ পড়ে। কালো দাগ তুলতে দামি ক্রিমের বদলে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ঘষে নিতে পারো। দেখবে আস্তে আস্তে এই দাগ উঠে যাবে। পায়ের গোড়ালিতে নিয়মিত নারকেল তেল মাখলে পায়ের  ত্বক  মসৃণ থাকে। নারকেল তেলের আরেকটি গুণ, মেকআপ রিমুভার হিসেবেও কাজে লাগে। এক্ষেত্রে পরিষ্কার তুলায় তেল লাগিয়ে চামড়া থেকে মেকআপ উঠিয়ে ফেলা যায়। মেকআপ পুরোপুরি রিমুভ হয়ে গেলে অল্প গরম পানি মুখ ধুয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat