×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৩
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের জর্জিয়ার পোর্ট ওয়েঞ্চওয়ার্থে বুধবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
অবতরণের সময় বিমানটি সাভানাহ হিল্টনের প্রধান বিমানবন্দরের কাছে ২১ নম্বর হাইওয়েতে বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর। কার্গো প্লেনটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যায় বিধ্বস্ত প্লেনটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে। এ ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম। সূত্র: হাফিংটন পোস্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat