×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৩-২১
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শেহরিন ও শাহিন অস্ত্রোপচার চলছে
নিজস্ব প্রতিনিধি:-নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদ ও শাহিন ব্যাপারীর অস্ত্রোপচার চলছে। আজ বুধবার সকাল ৯টার দিকে শাহরিনকে এবং সাড়ে ৯টার দিকে শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, শাহরিনের শরীরের ডান কাঁধের নিচে দগ্ধ হয়েছে। অন্যদিকে শাহিনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে।পার্থ শংকর জানান, দুজনেরই শরীরের ওজন বেশি। এই ক্ষেত্রে অস্ত্রোপচারে একটু সমস্যা হয়। তাঁদের অস্ত্রোপচার শেষ হতে এক থেকে দেড় ঘণ্টা লাগবে বলে জানান তিনি।গত ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেহরিন আহমেদকে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। শেহরিনকে বিমানবন্দর থেকে সরাসরি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।এরপর ১৮ মার্চ বিকেলে শাহিন ব্যাপারীকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেওয়া হয়। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে একটি হুইল চেয়ারে করে শাহিন ব্যাপারীকে সরাসরি নিয়ে যাওয়া হয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পাঁচতলার কেবিনে।গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানটি। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৭১ আরোহী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat