×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৯৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিবরাত্রি উৎসব উপলক্ষে দু’দিনব্যাপী শিবরাত্রি উৎসব ও মেলা
জয়পুরহাট প্রতিনিধি:- শত বছরের পুরনো ঐতিহ্য নিয়ে দেশের হিন্দু সম্প্রদায়ের বৃহৎ মহাতীর্থস্থান বেলআমলা বারোশিবালয় মন্দিরে শুক্রবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী শিবরাত্রি উৎসব ও মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু ভক্তদের পদভারে এখন মুখরিত বারোশিবালয় প্রাঙ্গণ। জয়পুরহাট জেলা শহর থেকে তিন কিলোমিটার উত্তরদিকে অবস্থিত বেলআমলা বারোশিবালয় মন্দির। যার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে একশিব মন্দির ও পাঁচশিব মন্দির নামে আরো দুটি মন্দির।ফাল্গুনের চতুর্দশীতে শিবরাত্রি উপলক্ষে শত বছরের পুরনো ঐতিহ্য হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও চার প্রহর পূজার পাশাপাশি দু’দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক হিন্দু ও মাড়োয়ারি সম্প্রদায়ের ভক্তদের মুখে ধ্বনিত হচ্ছে ‘সত্তম শিবম সুন্দরম’, ‘ওঁ নম: শিবায় শান্তায় করুণত্রয় হে তবে।’ ‘নিবেদয়ামি চাত্নানাং ত্বংগতি পরমেশ্বর’। শিবরাত্রি উৎসব হিন্দু, বিশেষ করে মাড়োয়ারি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও বারোশিবালয় মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে হিন্দু-মুসলিমের অসাম্প্রদায়িক মিলন মেলায়। শনিবার সন্ধ্যায় জয় মা কালীর অমাবস্যা পূজার মধ্য দিয়ে পূর্ণ্যার্থীদের মিলন মেলা শেষ হবে।১২শিবমন্দির একসঙ্গে থাকায় এর নাম হয় বারোশিবালয়। কত বছর আগে এটি নির্মিত তা সঠিকভাবে জানা না গেলেও দু-আড়াইশ’বছর আগের তৈরি এতে কোন সন্দেহ নেই। হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থস্থান বারোশিবালয় মন্দিরে শিবরাত্রি উৎসব ও মেলায় সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করে থাকেন বলে জানান, মন্দির কমিটির সভাপতি তারা চাঁদ বাজলা। সুষ্ঠুভাবে শিবরাত্রি উদযাপনে পর্যাপ্ত সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat