×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-২১
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেকেই নিজে বিয়ে করলেন:লিন গোলোগলি
লাইফষ্টাইল ডেস্ক: যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৯ বছরের লিন গোলোগলি হতাশ হয়ে পড়েছিলেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে। ৩৯ পেরিয়ে ৪০ পা দিতে দিতে তিনি স্থির করেন, বিয়েটা এই বেলা সেরে ফেলাই ভালো। যেমন ভাবা তেমনই কাজ। কিন্তু পাত্র কে হবেন এই বিয়েতে? পেশায় বিজনেস অ্যানালিস্ট লিন রীতিমতো কার্ড ছাপিয়ে লোককে আমন্ত্রণ জানিয়ে করে শেষ পর্যন্ত যাকে বিয়ে করলেন, তিনি আর কেউ নন, স্বয়ং লিন গোলোগলি-ই। অর্থাৎ কিনা, নিজেকেই নিজে বিয়ে করলেন এই মহিলা। কেবল বিয়েই নয়, রীতিমতো হনিমুনও করছেন লিন, নিজেই নিজের সঙ্গে পাড়ি দিয়েছেন রোমে।কম বয়সে তিনি কয়েকটি সম্পর্কে জড়িয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন সম্পর্কঘটিত জটিলতা। আর খেসারত দিতে রাজি নন বলেই লিন এই বিটকেল সিদ্ধান্ত নেন। লিনের মা ফ্লো তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্য দুই একজন আত্মীয়ও বেশ উৎসাহী তার এই সংকল্পে। যুক্তরাজ্যের একটি টেলিভিশন শো দেখেই এই মতলব লিনের মাথায় আসে বলে জানিয়েছে এক প্রখ্যাত ব্রিটিশ ওয়েবসাইট।তবে সিঙ্গল ম্যারেজের বিষয়ে লিনকে পথিকৃৎ বলা যাবে না। এর আগে ২০১৬ সালে যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা সোফি ট্যানার একই কাণ্ড ঘটিয়েছিলেন।  যাই হোক, আগামী এপ্রিলে লিন সারবেন তার বিয়ের অনুষ্ঠান। সেখানে সাদা ওয়ডিং গাউনে সেজে তিনি অভ্যাগতদের আপ্যায়িত করবেন নৈশভোজে।  বিয়ের আমন্ত্রন পত্র

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat