×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৭
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- ভূমধ্যসাগর থেকে ৪৭৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার মধ্যে বেশ কিছু বাংলাদেশি রয়েছেন। স্পেনের উপকূল এবং লিবিয়ার সমুদ্র উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। এরা সাগরপাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। রবিবার প্রো-অ্যাক্টিভা ওপেন আর্মস নামে স্পেনভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, লিবিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মানব পাচারকারী ও অভিবাসীরা পৃথক নৌকা নিয়ে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন। ভূমধ্যসাগরের মাঝখানে পাচারকারীরা তাদের নৌযানের ইঞ্জিন খুলে নিয়ে চলে যায়। ১৫টি ছোট নৌকায় করে এরা বিপজ্জনক সাগর পাড়ি দিচ্ছিল। জাতিসংঘের হিসাবে এবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ৬১৫ জন অভিবাসী মারা গেছেন। সংস্থাটি বলছে, চলতি বছর মোট ২২ হাজার ৪৩৯ জন ইউরোপে পৌঁছেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat