×
ব্রেকিং নিউজ :
মেহেরপুরে মাটির নিচ থেকে পাওয়া ৯৬টি মাইন নিষ্ক্রিয় করা হয়েছে বাগেরহাটে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় পুলিশের বিশেষ চেকপোস্ট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে তিন হাউসবোটকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন সূচনা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ : কৃষিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৫৪৫৫৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন ।টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।
পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat