×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৮
  • ৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-   ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার নাম শামসুল হক স্বপন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন কায়াচ্ছো এলাকায় এই ঘটনা ঘটে। স্বপনের বাড়ি মানিকগঞ্জ জেলার বারুয়াখালিতে। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি পাঁচ বছর ধরে ইতালির মিলানে বসবাস করছেন। মিলানের বিখ্যাত পিয়াচ্ছা দোমোর করদোসিওতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন স্বপন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন স্বপন। মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন কায়াচ্ছো এলাকায় আসার পর ছিনতাইকারীরা ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মরক্কোর দুই নাগরিককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। আনসা, ইল জরনো এবং করিয়েলে ডেল ছেরাসহ ইতালির বেশ কয়েকটি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। স্বপনের মৃত্যুতে মিলান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বপনের মরদেহ মিলানস্থ নিউ গোয়ারদা হাসপাতালে রাখা হয়েছে। মিলান প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মো. ফিরোজ আলম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি সেখানে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক হয়ে চলাচলের অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat