×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৭৬৬৫৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমানমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে যুক্তরাজ্যের বাণিজ্য দূত বারনেস রোজি উইন্টারটন অব ডনকেস্টার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য দূত বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া, নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat