×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৬৭৬৭৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি জোরদার করতে উপসাগরীয় অঞ্চলে সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। 

বুধবার ডাউনিং স্ট্রিট এ তথ্য জানিয়েছে।

স্টারমারের দপ্তরের এক বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, আমি সেটিকে স্বাগত জানাই। এতে অঞ্চল ও বিশ্ব কিছুটা স্বস্তি পাবে।’ 

তিনি বলেন, ‘আমাদের অংশীদারদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করে, এই যুদ্ধবিরতিকে সমর্থন ও টিকিয়ে রাখতে হবে। এটিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে হবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলতে হবে।’ 

লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ব্রিটেনের আয়োজনে ৩০টির বেশি দেশের সামরিক পরিকল্পনাকারীদের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী নিরাপদ ও চলাচলযোগ্য রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

গত সপ্তাহে যুক্তরাজ্যের নেতৃত্বে প্রায় ৪০টি দেশের আরেকটি কূটনৈতিক ভার্চুয়াল বৈঠকেও এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে আলোচনা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, নৌপথটি প্রায় বন্ধ রয়েছে। এতে বিশ্বব্যাপী তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও সার সরবরাহে প্রভাব পড়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, সংঘাত চলাকালে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী এ অঞ্চলে ১১০টির বেশি ড্রোন হামলা প্রতিহত করেছে। একই সময়ে রয়্যাল এয়ার ফোর্স ১ হাজার ৬০০ ঘণ্টারও বেশি প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat