×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১০
  • ৪৫৬৫৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নির্মিত একটি নতুন সেতুর উদ্বোধন বন্ধ করার হুমকি দিয়েছেন। তিনি দেশটির বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়ে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার পরামর্শ দেন। 

ট্রাম্প বলেন, কানাডার অন্টারিও প্রদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সংযোগকারী গর্ডি হাও আন্তর্জাতিক সেতুর ‘অন্তত অর্ধেক’ মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা উচিত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪.৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সেতুটি প্রয়াত কানাডিয়ান বংশোদ্ভূত জাতীয় হকি লীগের কিংবদন্তি কানাডিয়ান আইস হকি খেলোয়াড় গর্ডি হাওয়ের নামে নামকরণ করা হয়েছে। গত ২০১৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং  এ বছরের শেষের দিকে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্ট লেখেন, ‘আমরা যা কিছু দিয়েছি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমি এই সেতুটি উদ্বোধন করতে দেব না এবং গুরুত্বপূর্ণ বিষয় হল, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রাপ্য ন্যায্যতা এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে আলোচনা শুরু করব।’

৭৯ বছর বয়সী এই রিপাবলিকান অভিযোগ করেছেন যে কানাডা সেতুর উভয় পাশের মালিক এবং এটি নির্মাণে কোনও মার্কিন পণ্য ব্যবহার করেনি।

উইন্ডসর-ডেট্রয়েট সেতু কর্তৃপক্ষের জারি করা এক তথ্য অনুসারে জানা গেছে, সেতুটি সম্পূর্ণরূপে কানাডার অর্থায়নে পরিচালিত হয়েছে এবং কানাডা এবং মিশিগান রাজ্যের যৌথ মালিকানাধীন হবে।

তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী (মার্ক) কার্নি চীনের সাথে একটি চুক্তি করতে চান। যা কানাডাকে পুরোপুরি গ্রাস করবে। আমরা কেবল অবশিষ্টাংশ পাব! আমি তা মনে করি না।’

কার্নি গত মাসে বেইজিং সফর করেন এবং চীনের সাথে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পর ওয়াশিংটন কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প কানাডার সাথে বাণিজ্য নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat