×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৫৬৫৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেলজিয়ায় আজ (সোমবার) থেকে তিন দিনব্যাপী ধর্মঘট শুরু হতে যাচ্ছে। সরকারের প্রস্তাবিত ব্যয় কমানো ও শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদে প্রধান শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটের ডাক দিয়েছে। এতে স্কুল বন্ধ, ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হবে।

ব্রাসেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ধর্মঘট মূলত তিনটি ধাপে পালন করা হবে। সোমবার থেকে ট্রেন ও পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকবে। 

সরকারি রেল কোম্পানি এসএনসিবি জানিয়েছে, কিছু লাইন বাদে প্রায় দুই-তৃতীয়াংশ ট্রেন চলবে। ব্রাসেলস থেকে প্যারিস যাওয়া অনেক ইউরোস্টার ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার স্কুল, ক্রেচ ও হাসপাতালগুলোর মত পাবলিক পরিষেবা ধর্মঘটের আওতাভুক্ত হবে। 

শেষদিন বুধবার দেশটির সব খাতে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইউনিয়নগুলো।

এদিন দেশের প্রধান দুই বিমানবন্দর, ব্রাসেলস-জাভেনটেম এবং শার্লরোই থেকেও কোন ফ্লাইট পরিচালিত হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat