×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৭৬৬৫৭৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরো অক্টোবর মাসজুড়ে চট্টগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত নগরীর প্রবর্তক মোড়স্থ সিএসসিআরে মহিলাদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও পরামর্শ সেবা চালু থাকবে।

নিবন্ধিত রোগীরা সংশ্লিষ্ট পরীক্ষাসমূহে পাবেন ৫০ শতাংশ ছাড়। নিবন্ধনের জন্য সিএসসিআরের দ্বিতীয় তলার হেল্প ডেস্কে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সুপারিশক্রমে ১০ জন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করবে সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার (সিএসসিআর)।

বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এক শোভাযাত্রার মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে জিইসি মোড়স্থ বিএমএ ভবনে শেষ হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতার এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে গ্রহণ করা হয় নাই। এই ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যান্সার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

সচেতনতা মাস উপলক্ষে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকান্ড শুরু হয়েছে সেটা সারাদেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সিএসসিআর এর প্রধান অপারেটিং কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, মাসব্যাপী চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং করপোরেট বা সামাজিক সংগঠনে আয়োজন করা হবে সচেতনতামূলক সভা ও প্রদর্শনী। বিতরণ করা হবে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে তথ্যবহুল সচেতনতামূলক লিফলেট। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে ব্রেস্ট ক্যান্সার প্রতীকী রঙে আলোকসজ্জা করা হবে, যা পুরো অক্টোবর মাসব্যাপী চলমান থাকবে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সুপারিশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ১০ জন রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসা সিএসসিআর হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে। 

তিনি জানান, স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিনে আজ ১ অক্টোবর সর্বমোট ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডা. সায়রা বানু শিউলির নেতৃত্বে ৫ সদস্যের চিকিৎসক দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী শোভাযাত্রায় দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ.কে আজাদসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকতা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat