×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৪৩৫৪৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে ক্রিকেটে পদার্পণ করতে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব। দীর্ঘদিনের আলোচনা ও জল্পনার পর তেলসমৃদ্ধ দেশটি এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিল ক্রিকেট দুনিয়ায়। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টি সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন টুর্নামেন্ট আয়োজন ও ক্রিকেটের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
চুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বরে সৌদি আরব আয়োজন করবে আইএল টি-টোয়েন্টি লিগ। তবে শুধু পুরুষদের নয়, নারী ক্রিকেটেও অবদান রাখতে চায় দেশটি। যা নিয়ে পরিকল্পনা করছে সৌদি আরব। 
এমনটি হলে তা হবে সৌদি মাটিতে এক নজিরবিহীন উদ্যোগ। আইএল টি-টোয়েন্টিতে আগামী মৌসুম থেকে কমপক্ষে একজন সৌদি খেলোয়াড়কে দলে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নানমেন্টকে সৌদি ক্রিকেটের উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'এই অংশীদারিত্ব ক্রিকেটে সৌদি খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দেবে এবং দেশে অবকাঠামো সমর্থকদের সম্পৃক্ততা সেইসঙ্গে পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি করবে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat