×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৯-২২
  • ২৩৪৩৪৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখতে একটি বিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার নাইজেরিয়ার রাজধানীতে শত-শত নারী বিক্ষোভে অংশ নেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ সংরক্ষিত আসন রেখে সংসদে নারী আইনপ্রণেতার সংখ্যা বৃদ্ধি করেছে। তবে, নাইজেরিয়ার সংসদে সংরক্ষিত নারী আসন নেই।

স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ায় ১০৯ জনের মধ্যে মাত্র চারজন নারী সিনেটর এবং ৩৬০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে ১৬ জন নারী রয়েছেন।

বিক্ষোভকারীদের একজন ডরোথি এনজেমানজে বলেন, আমরা চাই আইনসভা জনগণের কল্যাণে কাজ করুক। আজকের বিক্ষোভে ১ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

গত কয়েক বছরে দেশটিতে নারীদের সংরক্ষিত আসনের দাবিতে কয়েক দফা বিক্ষোভ হলেও তা ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat