×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৩৪৩৪৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধ এবং লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 

তিনি বলেন, পহেলা জুন থেকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার শহরের খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রমের সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকদের প্রতিবেদন প্রদান ও কর্মপরিকল্পনা অনুযায়ী খালের এলাকা নির্ধারণী সভায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সাথে একত্রে কাজ করবে। 

সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সেচ্ছাসেবকগণ সরজমিন পরিদর্শনকালে খালসমূহের বিদ্যমান অবস্থার বিবরণ সভাকে অবহিত করে এবং সমাধানে করণীয় কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। বিষয়গুলো খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। 

কর্ম পরিকল্পনা অনুযায়ী, রামপুরা খাল নিয়ে কাজ করবে গ্রীন ভয়েস, আব্দুল্লাহপুর খাল নিয়ে কাজ করবে ওএবি ফাউন্ডেশন (আরএসডিবি)।  এইরূপ ৩৩টি খালের নির্দিষ্ট স্থানকে নিজেদের কর্মক্ষেত্র হিসেবে ব্রাইটার্স, হিউম্যান সেফটি ফাউন্ডেশন, ইয়াং ক্লাইমেট এ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান), স্মৃতি সরকার, দক্ষিণখান ওয়েলফেয়ার সোসাইটি, ইয়ুথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আলোকিত করি আমরা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বন্টন করেন। 

এ বিষয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সাথে আগামী সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, নগর পরিকল্পনাবিদ সানজিদা হক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat