×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ২৩৪৫৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।

সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো: সামসুজ্জামান।  

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহিম তাজওয়ার ওহি।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, বালক-বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান সাঁতারুরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকাকে  নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি ২১টি সেশনে বিভক্ত করে বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat